বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

সুন্দরগঞ্জে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপসচিব কারাগারে!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টারঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (১৩) ধর্ষণের মামলায় সাবেক উপসচিব আলহাজ্ব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া ওই গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মাছের খামার রয়েছে। খামার দেখাশুনার জন্য খামারের পূর্ব পাশে তিনি একটি ঘর নির্মাণ করেন। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে প্রায় আসা যাওয়া করতো লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করতো।

কিছুদিন থেকে ওই প্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই তরুণীকে গত ৭ আগস্ট আলট্রাসনোগ্রাফি করানো হয়। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা যায় ওই বুদ্ধি প্রতিবন্ধী ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তরুণীর বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম গণমাধ্যমকে জানান, ‘বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর