বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

দাপ্তরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক

রিপোর্টারের নাম : / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সরকারি দাপ্তরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহারের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তিন মাস পরপর সরকারি ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) গত ৫ আগস্ট পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল টাস্কফোর্সের নির্বাহী কমিটির অনুষ্ঠিত ১১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল ব্যবহার নিশ্চিত করতে হবে।

ই-মেইল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক যোগাযোগ মাধ্যম। দাপ্তরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণাধীন সব দাপ্তরিক যোগাযোগ সরকারি ইমেইলের মাধ্যমে করতে হবে। একইসঙ্গে ই-মেইলে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার এবং প্রতি তিন মাস পর পর তা পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর