সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বেলকুচিতে শিক্ষক-সুপারভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ আগস্ট, ২০২২

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ এর আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি উপানুষ্ঠাকি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ১৯৩২ জন (ঝরে পড়া বা বিদ্যালয়ে ভর্তি না হওয়া) ৮-১৪ বছর বয়সী শিশুদের দ্বিতীয় বার প্রাথমিক শিক্ষার সুযোগ ও আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরে আসতে পারে তার জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ উপলক্ষে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা উপানুষ্ঠাানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের আয়োজনে ও সেভ দ্যা কান্ট্রি ও পরিবর্তনের সহযোগিতায় আজ সোমবার (২২শে আগষ্ট) বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে শিক্ষক-সুপারভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ টি চলবে ২২শে আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। তিনি তার বক্তব্যে বলেন ঝড়ে পড়া বা স্কুলে না যাওয়া শিশু যেদিন পাওয়া যাবে না সেদিন আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটা ভেবেই আমাদের কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক আহসান হাবীব, সেভ দ্যা কান্ট্রি পরিচালক খলিলুজ্জামান শিহাব, পরিবর্তনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচালক রোখসানা খাতুন, এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর