রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

শাহজাদপুরে এসিল্যান্ডের উপর হামলার মামলায় ৭ নারীর জামিন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের উপর হামলা ও ইউএনও’র গাড়ি ভাঙচুর মামলায় ৭ নারীকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী তাদের জামিন মঞ্জুর করেন।

ওই আদালতে আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। জামিন প্রাপ্তরা হলেন, বলদীপাড়া গ্রামের ঝর্ণা বেগম (৩৫), অজুফা (৩৮), ফুলপড়ি (৪০), মালেকা (৪০), খুশি বেগম (৩৯) আকলিমা (৪৫) ও শাফিয়া (২৬)।

উল্লেখ্য, রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর এলাকায় খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের স্থান পরিদর্শনকালে গ্রামের নারী পুরুষ একজোট হয়ে পথরোধ করে। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে ইউএনও’র গাড়ি ভাঙচুর করা হয় ও ছোড়া ইট-পাটকেলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। প্রশাসনের লাঠিচার্জে শিশুসহ ৯ গ্রামবাসী আহত হয়।

এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ১২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই ৭ নারীকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর