সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ডিজিটাল নিরাপত্তা মামলায় খালাস গাজীপুরের পাঁচ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন গাজীপুরের পাঁচ সাংবাদিক। বৃহস্পতিবার সকালে যুক্তিতর্ক ও শুনানি শেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামশ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলায় খালাস পাওয়া সাংবাদিকরা হলেন- গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল ফকির,সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল হুদা লিটন, আমাদের সময় পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল,মানবকণ্ঠের সাংবাদিক হাসিব খান এবং মিজান খান শিমুল। আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর বিয়ের পর বাসর ঘর থেকে চলে যাওয়া এক তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার স্বামী। অভিযোগের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১লা সেপ্টেম্বর পাঁচ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

এদিকে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলের পর মামলাটি গাজীপুর সহকারী জজ আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে দীর্ঘ উনচল্লিশ মিনিট যুক্তিতর্ক শেষে অভিযুক্ত পাঁচ সাংবাদিককেই খালাস দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো.তরিকুল ইসলাম বলেন, চার্জ গঠনের উপাদান না পাওয়ায় বিচারক সবাইকে খালাস দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে খালাস পাওয়া সাংবাদিকরা জানান,বিনা অপরাধে তিন বছর আদালতে আদালতে ঘুরতে হয়েছে। তদন্ত করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিলে আমাদের এত কষ্ট হতো না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর