শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জীবনযাত্রার ব্যয় ৩ মাসের মধ্যে সহনীয় হয়ে আসবে আশা গভর্নরের

রিপোর্টারের নাম : / ২২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) দুদিনব্যাপী নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের শুরুর দিন তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গভর্নর বলেন, চলমান করোনা মহামারির মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ ব্যবস্থা উন্নতির জন্য সব নজরদারি বাড়ানো হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি বলেন, দেশে জীবনযাত্রার খরচ, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রাবাজারের যে অস্থিরতা চলছে, তা দুই থেকে তিন মাসের মধ্যে সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি আরও বলেন, বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে।

ডলার সংকট নিয়ে আবদুর রউফ বলেন, ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি, তা আমদানি-প্ররোচিত।

ব্যাংকগুলোকে নৈতিকতা মেনে মুনাফা করতে হবে জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণ ব্যাংকের প্রভিশন এবং তারল্যের ওপর প্রভাব ফেলছে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর