শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

এবার প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হলো অনলাইন গণমাধ্যম

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও আগের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি।এই কমিটিতে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের একজন প্রকাশক যুক্ত করার কথাও বলা হয়েছে। নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গুগল অ্যানালিটিক্স অনুযায়ী ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ১ থেকে ৪ কোটি হলে ২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৫টি, ২ কোটি ১ থেকে ৩ কোটি হলে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৪টি, ১ কোটি ১ থেকে ২ কোটি হলে ১টি স্থায়ী ও ২টি অস্থায়ী মিলে মোট ৩টি এবং ৫০ লাখ থেকে ১ কোটি ১ ভিউয়ার হলে ১টি স্থায়ী ও একটি অস্থায়ী কার্ড পাবে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর