শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বাংলাদেশ-ত্রিপুরা তিন বছরে বাণিজ্য বেড়েছে ১৫৮%

রিপোর্টারের নাম : / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

সীমান্তের সঙ্গে লাগোয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য গত তিন বছরে বেড়েছে ১৫৮ শতাংশ। ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বাণিজ্য ছিল ৩৯০ দশমিক ৬৮ কোটি রুপি, বর্তমানে তা পৌঁছেছে ১ হাজার ৮ দশমিক ৪ কোটি রুপিতে।

ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব অভিষেক চান্দ্রা জানান, বাণিজ্যের পরিমাণ বাড়লেও বাংলাদেশ ও ত্রিপুরার বাণিজ্য এখনো ভারসাম্যপূর্ণ নয়। কারণ, ত্রিপুরা থেকে বাংলাদেশের পণ্য আমদানির হার মাত্র ৩০ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশ থেকে ত্রিপুরার পণ্য আমদানির হার ৭০ শতাংশ।

ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিষেক বলেন, ‘আরও কিছু সমস্যা রয়ে গেছে। আগে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি ‘সীমান্ত হাট’ চালু ছিল। ফলে পণ্য আমদানি-রপ্তানি অনেক সহজে ও দ্রম্নততার সঙ্গে করা যেত। কিন্তু মহামারি শুরুর পর থেকে হাট দুটি বন্ধ আছে।’

তিনি আরও বলেন, ‘ত্রিপুরার পণ্য পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পাঠাতে হচ্ছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে যাচ্ছে অনেক। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশে ত্রিপুরার রাবার ও চায়ের বেশ ভালো চাহিদা রয়েছে। যদি পেট্রাপোল বন্দরের পরিবর্তে এখান থেকে সরাসরি বাংলাদেশে এ দুই পণ্য পাঠানো যেত, তাহলে পরিবহণ ব্যয় ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতো। এছাড়া দক্ষিণ ত্রিপুরার মুহুরিঘাটে ভারত-বাংলাদেশের যে সমন্বিত চেকপোস্ট রয়েছে, সেখানেও কিছু সমস্যা রয়েছে।’

অভিষেক চান্দ্রা বলেন, ‘আমরা আশা করছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এলে এসব ইসু্যতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।’

এদিকে চলতি মাসের ৫ তারিখ ভারত সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদে এটিই হতে যাচ্ছে শেখ হাসিনার সম্ভাব্য শেষ ভারত সফর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর