সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

দেশে তৈরি হচ্ছে ২৮২ ধরনের পাটজাত পণ্য

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

দেশে উৎপাদিত পাট দিয়ে এখন পর্যন্ত ২৮২ ধরনের পাটজাত পণ্য তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রবিবার পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে রাজধানীর মতিঝিলের করিম চেম্বারে এ মেলার আয়োজন করা হয়। পাঁচ দিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী ৮ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলা চলবে। এবার মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা দেশে উৎপাদনরত ২৮২ ধরনের পাটপণ্যের প্রদর্শনী করছেন।

জেডেপিসির নির্বাহী পরিচালক রেখা রাণী বালোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রউফ। উদ্বোধনী অনুষ্ঠানে পাটমন্ত্রী বলেন, ‘জেডিপিসি- এর মাধ্যমে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সরকার বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন, ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে। এর সুফলও পেয়েছে দেশ। যার ধারাবাহিকতায় দেশে উৎপাদিত ২৮২ ধরনের পাটজাত পণ্যের অধিকাংশই বিদেশে রফতানি করা হচ্ছে। তবে পাটজাত পণ্যের রফতানির সম্ভাবনা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘পাট খাতে সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ খাতটি অসামান্য অবদান রাখছে। বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের চলমান পৃষ্ঠপোষকতার কারণে পাট খাতের ঐতিহ্যকে পুনরুদ্ধার এবং সমৃদ্ধশালী করতে সক্ষম হয়েছে।’ অনুষ্ঠানে জেডেপিসির পক্ষ থেকে জানানো হয়, বহুমুখী পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে প্রচারসহ বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করার কাজ চলছে। এসব মেলা পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশী ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর