রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বিএনপি পুলিশের উপর হামলা চালানোর ও নৈরাজ্যের প্রতিবাদে সয়দাবাদ ইউনিয়নে এক প্রতিবাদ সভা

আজিজুর রহমান মুন্না, , সিরাজগঞ্জঃ / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি-জামায়াত পুলিশের উপর হামলা চালানোর ও নৈরাজ্যের প্রতিবাদে সয়দাবাদ ইউনিয়নে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পঞ্চসারটিয়া পূর্ণবাসন বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনন‌ন্দিত ইউ‌পি চেয়ারম‌্যান আলহাজ্ব নবীদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মানুষ সে সময় জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন । জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ব্যাপক উন্নয়ন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। ঠিক তখনই বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বলি যারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। তাদেরকে আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে থেকে প্রতিহত করবো। বিএনপি-জামাতরা বিনা উস্কানিতে পুলিশের উপর ইটপাটকেল, বোমা ছুঁড়ে আক্রমণ করেছে। তাদেরকে শাস্তি পেতেই হবে।

প্রতিবাদ সভায় আরো বক্তব‌্য রাখেন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি, আলহাজ্ব আব্দুল আজিজ মন্ডল, সহ সভাপ‌তি, ইউসুফ মোল্লা, মাসুদ রানা, সাবেক সভাপ‌তি সাইদুল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক রা‌শিদুল হাসান রাশেদ, সাংগঠ‌নিক সম্পাদক, প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সদস্য মানিক মন্ডল, ইসমাঈল আকন্দ, লিটন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি নওফেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিন সেখ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোবাদ মন্ডল, সহযোগিতায় ছিলেন, সাধারণ সম্পাদক হযরত মন্ডল ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর