শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রাজাপুরে মাদকমুক্ত সমাজ ও মোবাইল’র অপব্যবহার রোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম, রাজাপুর প্রতিনিধিঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

“নৈতিক অবক্ষয়রোধে আত্মনিয়োগের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে মাদকমুক্ত সমাজ ও মোবাইল-এর অপব্যবহার রোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ রাজাপুর শাখার আয়োজনে বুধবার সকালে দশ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। সেখানে সংগঠনের উপজেলা সভাপতি মো: আবু তাহের খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ এর মহাসচিব ডা: মুহা. মোসাদ্দেক হোসেন খান। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও নুসরাত জাহান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর