রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

উল্লাপাড়ায় বজ্রপাতে পিতা, পুত্র, ভাই সহ নিহতের সংখ্যা বেড়ে ৯ জন,আহত ৭

নিজস্ব প্রতিবেদক: / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পিতা, পুত্র, ভাই সহ নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়ে এবং ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো শিবপুর গ্রামের আফছার আলী (৬০), ভাই শমসের আলী (৬৫), শমসের আলীর ছেলে শাহিন মিয়া (২৭), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। এবং আরো ২ জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার সময় মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা তোলার সময় ১৫ জনের মত শ্রমিকেরা কৃষি কাজ করছিল । হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এতে সবাই বজ্রপাতের আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে ৫ জন এবং বাকিদের হাসপাতালে নেয়া হলে আরো ৩ জন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান,নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁডিয়েছে। নিহতের পরিবার উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এবং আহতের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়েনের চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, মাটিকোড়া দক্ষিণ পাড়া গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের ৫ জন নিহত হয় এসময় গুরুতর আহত হয় ৭ জনের মধ্যে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরো ৩ জনের মৃত্যু ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর