শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বাংলাদেশকে ওষুধ ও টেস্টিং কিট দিলো জাপান

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের (ইউএনওডিসি) প্রতিনিধিরা জাপান সরকারের অর্থায়নে মাদকদ্রব্য ও প্রিকারসর টেস্টিং কিট মাদকদ্রব্য অধিদফতরে হস্তান্তর করেন। ডিপার্টমেন্ট অব নার্কোটিক্স কন্ট্রোলের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) মো. আব্দুল ওয়াহাব ভ‚ঁইয়া এসব গ্রহণ করেন। বাংলাদেশে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ইতো বলেন, জাপান একটি ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নকে অত্যন্ত গুরুত্ব দেয়, যা এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতের লক্ষ্যে এবং এটি বাস্তবায়নে আমাদের অংশীদার বাংলাদেশের সাথে কাজ করে যাবে। এছাড়া তিনি এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত বলে উল্লেখ করেন।

এসময় মো. আব্দুল ওয়াহাব ভ‚ঁইয়া ইউএনওডিসি’র মাধ্যমে জাপানের সহায়তার জন্য তার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, জাপান বাংলাদেশের একটি সময়ের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশ মাদক পাচার নিয়ন্ত্রণের সক্ষমতা জোরদার করতে জাপানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর