শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজম্যান্ট সেমিনার আয়োজন করবে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ১৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে আগামী ১২ থেকে ১৫ সেপ্টেম্বর রাজধানীর রেডিসন বøæ ওয়াটার গার্ডেন হোটেলে ৪৬তম বার্ষিক ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) আয়োজন করবে। এই সেমিনার অত্র অঞ্চলের স্থলবাহিনী (সেনাবাহিনী, মেরিন প্রমুখ)-গুলোর জন্য বৃহত্তম সমাবেশ। আইপিএএমএস-এর উদ্দেশ্য হলো পারস্পরিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরো বৃদ্ধি করা। সেমিনারে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মতামত ও ধারণাগুলো পরস্পরের সাথে বিনিময় করার মাধ্যমে তাদের কর্ম পরিব্যাপ্তি ও সমঝোতা আরো দৃঢ়তর করবেন ।

এই বছরের সেমিনারের প্রতিপাদ্য বিষয় হলো “ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা ও চ্যালেঞ্জ।” কনফারেন্সে প্লেনারি অধিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিপাদ্য বিষয়ের সুনির্দিষ্ট দিকগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা বিশিষ্ট অতিথি বক্তাদের কাছ থেকে শান্তিরক্ষা কার্যক্রম, মানবিক সহায়তা/দুর্যোগে ত্রাণ বিতরণ, নেতৃত্বের বিকাশ এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের উপর বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন এবং আলোচনায় অংশ নেবেন।

হাওয়াই-এর হনলুলুতে ১৯৭৭ সালে অনুষ্ঠিত আইপিএএমএস-এর প্রথম সম্মেলনে অংশগ্রহণকারী ৯টি দেশের সংখ্যা বেড়ে ২০১৭ সালে কোরিয়ার সিউলে অনুষ্ঠিত সেমিনারে ৩১টি দেশ হয়েছিল। আইপিএএমএস সম্মেলন অংশগ্রহণকারীদের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার করার এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলোতে মত বিনিময় করার অনন্য সুযোগ করে দিয়ে থাকে।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর