মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জ শহরের অন্যতম আবৃত্তির সংগঠন “প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’ সিরাজগঞ্জের নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এতে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শরৎকালের শুভ সন্ধ্যা রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের সভাপতি তাহমিনা হোসেন কলি’র সভাপতিত্বে অনুষ্ঠানের

উদ্বোধন করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের প্রধান পরিচালক মোঃ আসাদ উদ্দীন পবলু এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং প্রেসক্লাব সিরাজগঞ্জের সভাপতি মোঃ হেলাল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক অনুরাগী ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা ডাঃ কে, এইচ মুরাদ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় আরো বক্তব্যে রাখেন, সংগীত শিল্পী সূর্যবারী, ইমরান মুরাদ, ইব্রাহীম হোসেন, সাংবাদিক স্বপন চন্দ্র,আবৃত্তিকার ও স্কুল শিক্ষক নাসিমা আহমেদ সহ অনেকে। অনুষ্ঠানে একে আজাদ এর সঞ্চালনায় প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের কর্মকর্তা, সদস্য-সদস্যারা এবং ছোট্টমনিরা মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর