সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

চাটমোহরে ’কুটুমবাড়ি’ রেস্টুরেন্টে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

পাবনার চাটমোহর-হান্ডিয়াল সড়কের পাশে নিমাইচড়ার ইউনিয়নের বওশা এলাকায় অবস্থিত কুটুম বাড়ি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় সব কিছু পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেস্টুরেন্ট মালিক দাবী করেছেন।

রেস্টুরেন্টের কর্মচারী রফিকুল ইসলাম জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে আধুনিক সাজে সজ্জিত রেস্টুরেন্টের মূল ঘর, ৭টি ফ্রিজ, জেনারেটর, পিজা ও কফি তৈরীর মেশিন, গ্যাসের চুলা, আসবাবপত্র, বাসনকোসনসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌছে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান মুক্তি জানান, বিষয়টি আমি শুনেছি। রেস্টুরেন্টটি বছর দুয়েক আগে নির্মিত হয়। এতে মালিকের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর