মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র দিতে হবে না

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা লাগবে না। একইসঙ্গে শিক্ষার্থীরা দুই লাখ টাকা পর্যন্ত লিমিটের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এই ছাড় পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে চলতি অর্থবছরের বাজেটে পাঁচ লাখ টাকার বেশি ঋণ এবং যেকোনো অংকের ক্রেডিট কার্ড নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়।

বাজেটের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পর্যায় থেকে আপত্তি তোলা হয়। বাজেট পাসের আড়াই মাস পরে এসে জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে সংশোধনী দিল। এনবিআরের আদেশে বলা হয়েছে, করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া লাগবে না। শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ড নিতেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকগুলোতে জমা দিতে হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর