বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত।

সিরাজগঞ্জে নাট্যচক্রের দু’দিনব্যাপী ২১ বছর পূর্তি উৎসবের সমাপনী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গল আলোকে উদ্ভাসিত আমাদের কর্মকাণ্ড এই স্লোগান বুকে ধারণ করে – সিরাজগঞ্জের নাট্যচক্রের দু’দিনব্যাপি ২১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানের সমাপনি হয়েছে। এ সমাপনি সন্ধ্যা রাতে আলোচনাসভা, প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে নাট্যকার ও সংগীত শিল্পী মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক মৎস্যমন্ত্রী ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।

তিনি তার বক্তব্যে বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠে। তাই আজকের শিশু,কিশোর -কিশোরী, যুবক-যুবতীরা আগামী দিনের ভবিষ্যত তাই তাদেরকে সুশিক্ষা অর্জনের পাশাপাশি সাতিহ্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চা মধ্যে রাখতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশ নিরাপদ থাকে মুক্তিযুদ্ধের চেতনায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে । তিনি আরো বলেন, দেশে নির্বাচন আসলেই স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতেরা আন্দোলনের নামে নানা ষড়যন্ত্র করা সহ দেশে নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি করে। এবার নৈরাজ্য করলে কঠিন শাস্তি পেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, নাট্যজন আসাদ উদ্দীন পবলু,
দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাজ উদ্দিন শুভ প্রমুখ।
দুই সন্ধ্যা রাতের অনুষ্ঠানের সঞ্চালনায় করেন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের, সিরাজগঞ্জ নাট্যফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ। এবং সার্বিকভাবে দায়িত্বেও তত্ত্বাবধানে ছিলেন, নাট্যচক্র (গ্রুপ থিয়েটার) এর সভাপতি হাসান ফরিদ।

আলোচনা সভা শেষে রাত সাড়ে ৮ টার সময় নাট্যচক্রের শিশু-কিশোর দলের পরিবেশনায় নাটক -” একধাম আলু ” মঞ্চায়িত হয় এরপর মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে । উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যচক্রের সভাপতি হাসান ফরিদ এর সভাপতিত্বে আলোচনাসভা, সংবর্ধনা, নাটক,ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদউদ্দিন পবলু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা ও সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, সংবর্ধিত ব্যাক্তি নাট্য ব্যাক্তিত্ব ও নাট্যকার ও অভিনেতা স. ম আলাউদ্দিন আলা প্রমূখ।

আলোচনা শেষে নাট্যচক্রের শিশু-কিশোর দলের পরিচালনায় নাটক একধামা আলো মঞ্চায়ন হয় । এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও সংবর্ধিত ব্যক্তি কে ক্রেস্ট প্রদান ও মোমবাতি প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয় । সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর