সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ভূমি অফিসে এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলি

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনে বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্য জায়গায় বদলির সুপারিশ করা হয়।

ডিসিদের কাছে পাঠানো চিঠিতে সংসদীয় কমিটির এ সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর