শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

সলঙ্গার নলকায় শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, / ৩৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার বিকেলে নলকা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাহেবগঞ্জ বাজারে নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকারের পরিচালনায় জন্মদিনের কেক কর্তন,দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়।

এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক,সলঙ্গা থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন,সদস্য আব্দুর রউফ বকুল,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রহমান,নলকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আল মাহমুদ,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইউনুস আলী,নলকা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম,নলকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন,বর্তমান সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে নিয়ে যদি কোন কুচক্র দেশে চক্রান্ত করে তবে সেটি শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশরতœ শেখ হাসিনা বেঁচে আছে বলেই তার কর্মে বাংলাদেশ আজ বিশ্বে এতো সম্মানিত। আলোচনাসভা শেষে মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং কেক কর্তন করা হয়।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর