সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

দেড় হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশকে এক হাজার ৪৬২ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। শুল্ক ব্যবস্থা আধুনিকায়নে এই সহায়তা দিচ্ছে সংস্থাটি। ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিশন জানিয়েছে, প্রকল্পের আওতায় কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের (সিআরএমসি) জন্য ১০০টি ডেস্কটপ ও ৫০টি ল্যাপটপ এবং পিআইইউর জন্য ৩০টি ডেস্কটপ ও ১০টি ল্যাপটপ কেনা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের জন্য ১২৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এসব সরঞ্জামাদি কেনা হবে।

কমিশন আরও জানায়, ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকেও ৪০০ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এটি বাস্তবায়ন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড।

নির্বাচিত বন্দরগুলোতে দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল বাণিজ্যিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোত্তম ব্যবহারবিধি অনুযায়ী, আধুনিক শুল্ক পদ্ধতি গ্রহণ করে বাণিজ্যিক ব্যয় কমানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর