মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে অনুদানের ঘর ও চাবি হস্তান্তর

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৩৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

জাতিরপিতা বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন, আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের ঘরহারা এক বীরাঙ্গনার নাতনিকে ঘর উপহার ও চাবি হস্তান্তর করা হয়েছে ।

এ অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জাতীয় মু‌ক্তিযোদ্ধা কাউ‌ন্সিল (জামুকা) অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার অনুদানে সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সুরাইয়া খাতুনের নাতনি নাদিয়া পারভীন আশাকে ঘরপ্রদান ও চাবি হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ পৌরএলাকার একডালা পুনর্বাসন কেন্দ্রে ৩০ শে সেপ্টেম্বর২০২২ শুক্রবার সকাল ১১ টার দিকে উক্ত ঘর ও চাবি উপহার হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অ‌তি‌থি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মু‌ক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান।

এ অনুষ্ঠানের সভাপ‌তিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপ‌তি অ্যাডভোকেট মোঃ আব্দুল হা‌কিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আলী আমজাদ এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ মু‌ক্তিযোদ্ধা সন্তান সংসদ,সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের সভাপ‌তি মোঃ কিব‌রিয়া হাসান রিপন, সি‌নিঃ যুগ্ন,-সাধারন সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম ফিরোজ ও জেলা নির্বাহী সদস্য আলী আহসান লাবন্য প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মু‌ক্তিযোদ্ধা সন্তান সংসদ,সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের ম‌হিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ ঝিনা খাতুন, সদস্য মোঃ হা‌নিফ সহ মু‌ক্তিযোদ্ধার সন্তানগণ।

উক্ত অনুষ্ঠানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উপহার স্বরূপ প্রধান অ‌তি‌থি বীরমু‌ক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে,এম হোসেন আ‌লী হাসান ঘরের অসম্পূর্ণ কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা দিয়ে সহয়তা করেন। পরে অনুষ্ঠানে প‌রিশেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর