মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

১০ দিনে হিমালয়ের ৪টি শৃঙ্গ জয় দুই বাংলাদেশী পর্বতারোহীর

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বাংলাদেশের দুই পর্বতারোহী সালেহীন আরশাদী এবং ইমরান খান অজিল মাত্র দশদিনে হিমালয়ের পশ্চিম অংশের চারটি শৃঙ্গে আরোহণ করেছেন। চারটি শৃঙ্গের মধ্যে তিনটি ছিল ছয় হাজারী। ‘গোজায়ান অভিযান লাদাখ’ শিরোনামে পর্বতারোহী জুটি কাং ইয়াতসে ২ (৬২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি ১ (৬১২০ মিটার) এবং কঙ্গা রি (৫৭৫৫ মিটার) এই চারটি শৃঙ্গ আরোহণ করেন তারা। শৃঙ্গগুলো ভারতের উত্তরাঞ্চলের লাদাখে অবস্থিত, যা লিটল তিব্বত নামেও পরিচিত।

সালেহীন এবং অজিল গত ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন এবং পরের দিন লাদাখের রাজধানী লেহ পৌঁছান। প্রয়োজনীয় পারমিট এবং সরঞ্জাম সংগ্রহের পর তারা ট্রেক শুরু করেন ৮ সেপ্টেম্বর। দুইদিন পরে কাং ইয়াতসে ২ বেসক্যাম্পে পৌঁছান পর্বতারোহী জুটি। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে তারা আরোহণ শুরু করেন এবং দুপুর ১২টা ৮মিনিটে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫৪ মিটার উঁচু কাং ইয়াতসে ২-এর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

এরপর তারা তাদের বেসক্যাম্প রিগিওনি মাল্লাই রিতে স্থানান্তরিত করেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে সালেহীন এবং অজিল সামিটের উদ্দেশে যাত্রা শুরু করে টানা ১২ ঘণ্টা আরোহণের পর সমুদ্রপৃষ্ঠ থেকে ৬১২০ মিটার উঁচু চূড়ায় আরোহণ করেন। ১৯ সেপ্টেম্বর সালেহীন এবং অজিল ৫৭৫৫ মিটার উচ্চতার কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৩ মিনিটে ৬২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট চূড়ায় আরোহণ করেন। একক অভিযানে একাধিক উচ্চ শৃঙ্গ আরোহণের এমন নজির বাংলাদেশী পর্বতারোহীদের জন্য একটি নতুন মাইলফলক।

‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ অভিযানটি আয়োজন করেছে পর্বতভিত্তিক এ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। অভিযানের মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার। ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেডও এই অভিযানে সহযোগিতা করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর