রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ই-গভর্নমেন্ট সূচক : স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে

রিপোর্টারের নাম : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২

জাতিসংঘ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) জরিপের ই-পার্টিসিপেশন সূচকে ২০২০ সালের চেয়ে ২০ ধাপ এগিয়ে শূন্য দশমিক ৫২২৭ স্কোর পেয়ে ৭৫তম হয়েছে বাংলাদেশ। তবে ২০১৮ সালে বাংলাদেশ ৫১তম হয়ে আরো ভালো অবস্থানে ছিল। অনলাইন সেবা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ শূন্য দশমিক ৬৫২১ স্কোর, টেলিযোগাযোগ অবকাঠামোয় শূন্য দশমিক ৪৪৬৯ এবং মানবসম্পদে শূন্য দশমিক ৫৯০০ স্কোর পেয়েছে।

বাংলাদেশ ই-পার্টিসিপেশন টুলের মাধ্যমে সারাদেশ, পৌরসভা ও গ্রামীণ স্থানীয় সরকার পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে উন্নয়নে কাজ করে। গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের ১২তম জরিপটি প্রকাশ করা হয়। জাতিসংঘ ইজিডিআই-এ বাংলাদেশ শূন্য দশমিক ৫৬৩০ স্কোর নিয়ে ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থান এবং শূন্য দশমিক ৫২২৭ স্কোর নিয়ে ই-পার্টিসিপেশন বা ইপিআইতে ৭৫তম স্থান অর্জন করেছে। এটি ২০২০ সালের জরিপ অনুসারে শূন্য দশমিক ৫১৮৯ স্কোর নিয়ে ১১৯তম স্থান এবং শূন্য দশমিক ৫৭১৪ স্কোর নিয়ে ৯৫তম স্থানে ছিল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে। এজেন্ট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক পরিষেবার (এমএফএস) মাধ্যমে সারাদেশের ১০০ মিলিয়নের বেশি গ্রামীণ নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর