মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

গাজীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ১৬০ লিটার ডিজেল জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২

গাজিপুর সিটি করপোরেশন এর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চন্দনা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ১৬০ লিটার ডিজেল বিক্রির সময়ে দুই জনকে আটক  করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান ।
আটকৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক  বাবু (৪৩) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পশ্চিম ঝটিয়ারপাড়া এলাকার মৃত দবির উদ্দিন মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ডিজেল পরিবহনে একটি লরি ট্রাক,নগদ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিএমপি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো.সেলিম মিয়া (২৮)’র দোকান থেকে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম ও একটি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রি করে আসছিলো। এ বিষয়ে জিএমপির বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর