মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

সিংড়া পৌর আ’লীগের সভাপতি ডন, সম্পাদক সাজ্জাদ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডালিম আহমেদ ডন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদ হাসান।

শনিবার (১লা অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশন সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটি ঘোষণা করা হয়।

সিংড়া পৌর আ’লীগের সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কণিকা, জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর