শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করায় ৬ জেলেকে জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের যমুনা নদীতে সদর অংশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ মাছ শিকার করায় ৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে এবং সেই সাথে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ৬ জন জেলে, ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ জাল ও ৬ কেজি ইলিশ মাছ আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪.৫০ মিনিট হতে দুপুর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২এর ২১তম দিনে উক্ত অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং টিম নৌ-পুলিশ সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান স্যার ও জনাব এস, এম আবুল বাসার, সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা উক্ত অভিযানে যোগদান করেন।

পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব এস. এম রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৬ জনের মধ্যে ৪ জনকে ১৫০০ টাকা করে এবং ২ জনকে ১০০০ টাকা করে সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করেন।

এ সময় আটককৃত ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ এবং ইলিশ মাছ সিরাজগঞ্জ পাওয়ার হাউজ লিল্লাহ বোডিং এ বিতরণ করা হয়।
উক্ত অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ মাইদুল ইসলাম ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর