মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শাহজাদপুর থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকারি সদস্য আলহাজ মো. আব্দুস ছালাম ব্যাপারির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মো. আব্দুল হামিদ লাবলু, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, থানা কমিউনিটি পুলিশং এর সদস্য মো. শামসুল আলম, কে এম নাছির উদ্দিন প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ, শাহজাদপুর থানার সকল অফিসার বৃন্দ ও কমিউনিটিং পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর