রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে ওয়ান শুটারগান,ধারালো অস্ত্র উদ্ধার জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা

কাজিপুরে জেলহত্যা দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জের কাজিপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এদিন কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা এবং আলোচনা সভা উল্লেখযোগ্য।বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন,, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন, মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষ্যে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর