বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ ডিসেম্বর)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত  বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন,  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান।

৫০ তম বার্ষিক সাধারণ সভায় রিপোর্ট পেশ করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান।

বার্ষিক সাধারণ সভায় আরো বক্তব্যে রাখেন,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার,  সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত  মহিলা আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না,  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই তালুকদার প্রমুখ।
এসময়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, কর্মকর্তা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজ, যুবরেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান শাপলা খাতুন সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর