মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

কাজিপুরে গোখাদ্য বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ডেইরি প্রোডিউসার গ্ৰুপের সদস্যদের মাঝে গোখাদ্য ও ভিটামিন – মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলার ৫২০জন খামারি সুবিধা পাবে।

সোমবার ১২ ডিসেম্বর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ আমরা খাদ্য ও আমিষ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জুঁই খাতুন, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন প্রমূখ সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সার্জন মামমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর