বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

ভিক্টোরিয়া হাইস্কুলে নতুন পাঠ্য পুস্তক বিতরণ ও উৎসব অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

“নতুন বই সবাই নেব,  লেখাপড়ায় মন দেব” এই শ্লোগানে  সিরাজগঞ্জ শহরের স্বনামধন্য  প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান করা হয়েছে। ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে

রবিবার (১ জানুয়ারি -২০২৩) সকালে অত্র বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,  পৌরসভার প্যানেল মেয়র-(১) মোঃ নুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং  সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ  সাজেদুল ইসলাম।

এ সময়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, মির্জা গোলাম মোস্তফা, অচিন্তিত কুমার মন্ডল, সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, পারভীন খাতুন, নাজমা খাতুন, মাহিদ লায়লা অন্যান্য শিক্ষক কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক, সুধীজন, গুণীজন,   শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর