বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

শিবগঞ্জে কোটি টাকার ভারতীয় মোবাইলসহ আটক-১

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের,সোনামসজিদ স্থলবন্দর এলাকায় সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ০৫ জন সদস্যের সমন্বয়ে,একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩২টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক (ট্রাক ড্রাইভার) সোলেমান (২৮)কে আটক করতে সক্ষম হয় ৫৯ বিজিবি।

আটক কৃত ব্যক্তি হলেন ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আজিজুল আলীর ছেলে।

৫৯ বিজিবি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার (০৭ জানুয়ারি) বিকেল ৪টার সময় অধিনায়ক লেঃ কর্নেল আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি এর নেতৃেত্বে ১৩ জন বিজিবি সদস্য, সোনামসজিদ কাস্টমস কর্মকর্তাসহ ০৫ জন সদস্যের সমন্বয়ে,একটি বিশেষ টহল দল অত্র ব্যাটালিয়নের অধিনে, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬ মেইন হতে ৫০ গজ, বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সন্দেহ জনক ভাবে ০১টি ভারতীয় পন্যবাহী ট্রাক তল্লাশী করে চালকের বসার উপরের বক্স হতে ১৩২টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন এবং ০১টি ট্রাকসহ (ট্রাক নম্বর (ডব্লিউ বি- ৫৯, ৮১৩০) ভারতীয় নাগরিক (ট্রাক ড্রাইভার) সোলেমান (২৮) পিতা আজিজুল আলী, গ্রাম নরেন্দ্রপুর, ডাকঘর- কাঞ্চান্টার, থানা- ইংলিশ বাজার, জেলা- মালদহ (ভারত) কে আটক করা হয়। আটককৃত মোবাইল ফোন ও ট্রাকসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে,বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর