মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

বেলকুচিতে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক বেলকুচি শাখা ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের উদ্যোগে বেলকুচি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানের প্রায় আট শতাধীক শীতার্ত অসহায় মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ই জানুয়ারি) সকালে উপজেলার বড়ধূল ইউনিয়নের বড়ধূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও হযরত ফাতেমা (রা:) ক্বওমী মহিলা মাদ্রাসায় অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস, আইএফআইসি ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মুনজুরুল ইসলাম।

এছাড় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়ধূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বেলকুচি প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ৭১ টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারীসহ আরও অনেকে।

প্রতি বছরের মত এবারও ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মামুন বিশ্বাস গরিব অসহায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাড়িয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেড ও মামুন বিশ্বিসের এই কম্বল পেয়ে অনেক খুশি শীতার্ত চরাঞ্চলের মানুষ গুলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর