বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জ সদর উপজেলায় ভূর্তকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভূট্রা, সরিষা এসব দানদার ফসল কর্তন, ঝাড়া ও মাড়াই করার জন্য সিরাজগঞ্জ সদরের  এক কৃষকের মাঝে  হারভেস্টার মেশিন  বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে

রোববার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকী করণ প্রকল্পের আওতায় ভূর্তকি মূল্যে ৪১ লাখ টাকায়  সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর আলম কে হারভেস্টার মেশিনটি বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হারভেস্টার মেশিন ও চাবি হস্তান্তর করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

এ সময়ে  সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,  উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত)  ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা  কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায় যে, উক্ত হারভেস্টার মেশিনটি আলাদা মেশিন সিরাজগঞ্জে এরকমের হারভেস্টার মেশিন আগে ছিলো না। ডিভাইস ও ফাংশন চেঞ্জ করলেই ভূট্রা, গম, সরিষা এসব দানাদার শস্য মাড়াই করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর