মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারীর জন্মদিন আজ

রিপোর্টারের নাম : / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী’র ২৬তম জন্মদিন আজ। ১৯৯৭ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড শেরনগর গ্রামের অধিকারী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে তিনি বড়।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সোহাগপুর এসকে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়’ থেকে ২০১৩ সালে এসএসসি ও ‘বেলকুচি সরকারী কলেজ’ থেকে ২০১৫ সালে এইচএসসি’র পর সিরাজগঞ্জ সরকারী কলেজ দর্শন বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদের আলো’র সম্পাদক ও প্রকাশক, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের বেলকুচি উপজেলা সংবাদ সংগ্রাহক, ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’ ও ‘দৈনিক আমার সংবাদ’র বেলকুচি প্রতিনিধি হিসাবে যোগদানের মধ্যদিয়ে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার আগে উজ্জ্বল অধিকারী ‘আলোকিত বেলকুচি ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের কাজের মাধ্যমে তিনি সাংবাদিকতায় আসেন।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। তবে আজকের দিনটি স্মরণীয় করে রাখতে অসহায় থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের মাধ্যমে ২৬তম জন্মদিনটি পালন করতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর