মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বাগবাটিতে নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের কৃতিসন্তান  সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি)  বিকাল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের কানগাঁতী গ্রামের আশ্রয়ন প্রকল্প মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এতে সভাপতিত্ব করেন বাগবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলী হোসেন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ খলিলুর রহমান সিরাজী, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন তালুকদার, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলী, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জুলফিকার হায়দর ফিরোজ, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক খান, ভাত হারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব মোঃ শামীম হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রয়েল তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বিপ্লবসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই টুর্নামেন্ট মোট ১৬টি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক খেলায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ধলডোব বাগবাটী ফুটবল একাদশ ২-১ গোলে ফুলকোচা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধে ফুলকোচা ফুটবল একাদশের বিদেশি খেলোয়াড় শামছি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর  ধলডোব বাগবাটী ফুটবল একাদশের ইমন গোল করে খেলায় সমতা নিয়ে আসেন এবং মোতালেব দলের পক্ষে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। খেলায় ১০-১২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন মোঃ রেজাউল করিম খোকন, সাইদুল মল্লিক ও সৈয়দ।
খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর