শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাঙ্গুড়ায় মেয়র ব্যাডমিন্টন টূর্নামেন্টের উদ্বোধন

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ৪৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

দেশের সুনামধন্য খেলোয়ারদের অংশগ্রহণে পাবনার ভাঙ্গুড়ায় শুরু হলো নকআউট ভিত্তিক মেয়র ব্যাডমিন্টন টূর্নামেন্ট-২০২৩। র‌্যাংকিং ও নন র‌্যাংকিং এই দুই বিভাগে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এ টূর্নামেন্টে।

ভাঙ্গুড়া উপজেলার কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার (৩০ জানুয়ারী) রাতে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার সভাপতি রাজ রায়হানের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় খেলা উদ্বোধনের আগে স্বাগত বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম।

গতকাল সোমবার রাতে নন র‌্যাংকিং ৮টি দল খেলায় অংশ নেয়। রাকিব ব্যাডমিন্টন একাডেমী পাবনা, লালচান ব্যাডমিন্টন একাডেমী, প্রখর কোম্পানী ব্যাডমিন্টন পাবনা ও সাদ্দাম ব্যাডমিন্টন উল্লাপাড়া সিরাজগঞ্জ বিজয়ী হয়।

এ টুর্নামেন্টের র‌্যাংকিং দলগুলোর খেলা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী)।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, মহিলা সদস্য আফিয়া সুলতানা আখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম. এ মাসুদ, হাবিবুর রহমান হাবিব, খানমরিচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, দিলপাশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন সরোয়ার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরানসহ স্থানীয় গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর