বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সয়দাবাদ  উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ৩২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জে  সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের  ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সয়দাবাদ  উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পতাকা উত্তোলন  বেলুন ও পায়রা অবমুক্ত, মশাল পরিভ্রমণ, মনোজ্ঞডিসপ্লে প্রদর্শন, খেলাধুলা শুরু, অতিথিদের  আসনগ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, স্বাগত বক্তব্যে, অতিথিদের ভাষণ, অতিথিদের ক্রেষ্ট প্রদান,  ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

বৃহস্পতিবার  ( ৯ মার্চ -২০২৩) সকাল ৯ টায় দুপুর ২ টা পর্যন্ত   সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের  মাঠ প্রাঙ্গণে অত্র   বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান রাশেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা পরিষদে সদস্য মোঃ একরামুল হক, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা,  সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম,  জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা  প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।  অনুষ্ঠানে পরিচালনা ও ধারা বর্ণনা করেন সহকারী প্রধানশিক্ষক  মোঃ রিপন মিয়া,সহকারী মোঃ আব্দুল আলীম সেখ,করনিক মোঃ গোলাম মোস্তফা। এ সময়ে  অত্রবিদ্যাপীঠের সকল শিক্ষক, কর্মকর্তা  অভিভাবক শিক্ষার্থী ছাড়াও গুণীজন, সুধীজনেরা   উপস্হিত ছিলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি অধ্যাপক  ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না  তিনি তার বক্তব্যে  বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সরকার হলো উন্নয়নের সরকার, তিনিই শিক্ষা ব্যবস্হায় আমুল পরিবর্তন করেছেন। বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন, উপবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা  সৃষ্টি করছেন।  শিক্ষার মান উন্নয়নে বড় বড় ভবণ নির্মাণ,  ডিজিটাল ল্যাব স্হাপন করা সহ  প্রায় সকল  শিক্ষা প্রতিষ্ঠান  এখন   জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের  দৃশ্যমান।  এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ  নির্বাচনে নৌকা প্রতিকের সাথে থেকে  আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

শিক্ষক ও  অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা রেখে শিক্ষার্থীদের মননশীল মানসিকতায়  গড়ে তুলতে হবে। আর  বাল্যবিয়ে , মাদক, সন্ত্রাস  ইভটিজিং বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে সকল ধরনের অপরাধ কর্মকান্ড প্রতিরোধ করতে হবে । শিক্ষার্থীদের  মোবাইল ফোন আসক্ত থেকে দূরে রাখার জন্য  শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর