মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

রায়গঞ্জের পাঙ্গাসী ইউপিতে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।  বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র  আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে সোমবার (১৩ মার্চ) সকালে  উক্ত পরিষদের সভা কক্ষে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (নান্নু)।  এতে  সভাপতিত্ব করেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুফের সভাপতি ও পাঙ্গাসী  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার।

সভাটি পরিচালনা করেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছে ইউনিয়নে যতগুলো বিদ্যালয় আছে প্রত্যেকটি বিদ্যালয় ভিজিট করা বা মনিটরিং করা।  বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা, যথাযথ পাঠদান হচ্ছে কি না, শিক্ষারমান সংক্রান্ত সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে মনিটরিং করা আমাদের কর্তব্য বলে বক্তব্য পেশ করেন।

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মোঃ বেল্লাল খান বলেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সচেতন হতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সভায়  প্রধান অতিথি বলেন, এখন থেকে আমরা সকলে নিয়মিত বিদ্যালয় ভিজিট করবো এবং মাসিক মিটিংয়ে তার রিপোর্ট  উপস্থাপন করবেন বলে সিদ্ধান্ত গ্রহন করেন। পরিশেষে উপস্থিত সকলে আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং কর্মসুচির   কার্যক্রমের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর