বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

গ্রামীণ দুঃস্থ মহিলাদের সামাজিক সুরক্ষা বলয়ে স্থান দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা দিচ্ছেন-জয়

রিপোর্টারের নাম : / ২৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি: নারী পুরুষের সমতা শেখ হাসিনার বারতা-মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের এই প্রতিপাদ্য সমাজের প্রতিটি অসহায় দুঃস্থ নারীর জীবনকে বদলে দিতে শুরু করেছে। এক সময় যারা সমাজের বোঝা বলে বিবেচিত হতো, সমাজে পুরষের লাঞ্ছনা-গঞ্জনাই যাদের জীবনের একমাত্র পাওনা ছিলো সেই নারী আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী গ্রামীণ মহিলাদের জীবন মান উন্নয়নে ভিডব্লিউবি প্রগ্রাম চালিয়ে যাচ্ছেন। এর আওতায়  আজ কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ২৬৫ মহিলা পাচ্ছে পুষ্টি সমৃদ্ধ চাল। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ

শনিবার (১৮ মার্চ)  বিকেলে কাজিপুর  উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে চাল ও কার্ড বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং ইউপি সচিব খোরশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ । এসময় ইউপি সদস্য এরশাদ আলী, শামীম রেজা, মেহেদি হাসান, আজিজুর রহমান, মনজিরা খাতুন, সেলিনা খাতুন, উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর