মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টা হতে বিকেল পর্যন্ত   সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা একমাত্র শিশু-কিশোরদের জন্য বিনোদন কেন্দ্র  শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে উক্ত বিদ্যালয়ের বার্ষিক বনভোজনে দুপুরে মধ্যাহৃভোজ ও র‍্যাফেল ড্র ও   পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,   সিরাজগঞ্জ পৌর  ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক  হাজী মোঃ আব্দুস সাত্তার।

বার্ষিক বনভোজনে  স্বাগত ও শুভেচ্ছা  জানান এবক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মোঃরফিকুল ইসলাম।

এ অনুষ্ঠানে  সন্মানিত অতিথি ছিলেন, ব্যবসায়ী আবু মুসা, অত্র বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, বেল্লাল হোসেন, মানিক সাহা
প্রমুখ।
অনুষ্ঠান দায়িত্ব ছিলেন, সহকারি ইংরেজি  শিক্ষক মোঃ মাহবুব আলম। এ সময়ে  অত্র বিদ্যালয়ের সহকারি  শিক্ষক হাতেম আলী,  মোঃ আবু বক্কর, মোঃ আব্দুল মান্নান, লিখন সরকার সহ ও অন্যান্য শিক্ষক, অভিভাবক, সকল  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । আনন্দঘন পরিবেশের মাধ্যমে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর