বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

ফারুক মিয়া(৩৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে।

রবিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার বনবাড়িয়া মাসুমের চাতালের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২৪ টি ড্রাম এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি রবিবার দুপুরে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর