বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

কাজিপুরে প্রতীকি ব্ল্যাক আউট ও গণহত্যায় শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

গণহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ ও গণহত্যাসহ স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

দিবসটি যথাযথ পালন উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্কয়ারে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, সমাজসেবা অফিসার আলাউদ্দিন, সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হয়েছে। বিভীষিকাময় সেই কালরাতে ঢাকায় জাগ্রত মুক্তিকামী ছাত্র-জনতা থেকে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য ট্যাংক ও সাঁজোয়া বহর নিয়ে পথে নামে সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী। এই রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো বাঙালি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর