মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

মতিন সরকার / ৬৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  খরিপ-১ মৌসুমে  আউশও পাট প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (২৭ মার্চ)  সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে  উক্ত  কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রদান কর্মসুচির শুভ উদ্বোধন করেন ,  জাতীয় সংসদ সদস্য ৬৫, সিরাজগঞ্জ -৪  উল্লাপাড়া আসনের জাতীয়  সংসদ সদস্য   তানভীর ইমাম । এসময়ে  তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো উন্নয়নের সরকার, কৃষিবান্ধব সরকার, কৃষির উন্নতি ও অগ্রগতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে  আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন এবং স্বাগত বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক  মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক   মীর আরিফুল ইসলাম  উজ্জ্বল,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইসচেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা প্রমুখ।

এ সময়ে উল্লাপাড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের একাংশ  সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ  অফিসার, এএপিপিও সহ কর্মচারী ও উপজেলার  সুবিধা ভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৪৭০ জনকে কৃষকে ১ কেজি করে পাটবীজ, ৫০০ জন কৃষককে  আউশ ধান বীজ ৫ কেজি করে, ডিপিপিও সার  ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান কার্যক্রম করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর