শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম আটক -১

মাসুদ রানা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত।

যানা গেছে,গভীর রাতে বসত ঘরের দক্ষিণ পাশের বারান্দার সিঁদ কেটে ভিতরে ঢুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬৭) ও নাতনী হাবিবা (১৩)কে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ওই ঘরে নানী ও নাতনি দুজনই বসবাস করতো।রওশন আরা বেগমের স্বামী মৃত আ: কাদের সিকদার।

পরে,তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হন।

আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে,নাতনী হাবিবাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সন্দেহজনক আলামত সুত্রে সিয়াম হোসেন (১৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর