রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার ২ জন আসামি গ্রেফতার

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে মাটি ব্যবসায়ী মনিরুল ইসলাম মুনি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তবর্তী বকচর থেকে তাদের গ্রেপ্তার করে টহলরত বিজিবি সদস্যরা। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, বাগডাঙ্গা গ্রামের একরামুল হকের ছেলে বাবু ও একই এলাকার বাদল আলী।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় মাটি ব্যবসায়ী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে। এ ঘটনায় ওই দিন রাতেই দুজনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম। এ মামলার এজাহার নামীয় আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে। মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

আগামীকাল (১৩ এপ্রিল) বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহতের চাচাতো ভাই ওবাইদুল হক জানিয়েছিলেন, গত রোববার রাতে মনিরুল ইসলাম ইংলিশ মোড়ে মাটির ব্যবসা সংক্রান্ত মিটিং করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। ওবাইদুল হক আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে হত্যায় জড়িত দুজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন মনিরুল ইসলাম। তাঁরা হলেন, বাবু ও রনি। এরা দুজনই একই এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, কী কারণে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর