শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের উপর হামলা

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার ওয়ার্ড পর্যায়ের নেতার হামলার শিকার হয়েছেন। উপজেলার সিমান্তবাজারে ১৫ এপ্রিল দুপুরে হামলার ঘটনা ঘটে। ঘটনায় সন্ধা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু না হলেও গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে(৫৫) গ্ৰেফতার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তারা উভয় গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামের বাসিন্দা।

আহত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার জানান,
ঘটনার দিন দুপুরে সিমান্তবাজার এলাকায় গেলে দুদফায় হামলা চালানো হয়। মাথায় ও ডান বাহুতে আঘাত প্রাপ্ত হয়েছেন, বাসায় চিকিৎসা চলছে, অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি হবেন। থানায় অভিযোগ করবেন জানিয়েছেন।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মারামারির প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে, এলাকায় কিছুটা উত্তেজনা থাকার কারনে জড়িত একজনকে গ্ৰেফতার করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গান্ধাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হামলাকারীর পরিবারের সাথে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর