সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

উল্লাপাড়া উপজেলা “স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন” কর্মশালায় প্রথমস্থান অর্জন করায় ক্রেস্ট প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

“স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালায় উল্লাপাড়া উপজেলা টিম প্রথম স্থান অধিকার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।কর্মশালায় অর্জনকারীদের সন্মান স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,   জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ রায়হান কবীর। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( ভূমি) মোঃ মোবারক হোসেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ  সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত  প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান    উল্লাপাড়া উপজেলা টিম প্রথম স্থান অর্জন করায়র প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল  হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, কৃষিবিদ মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন” কর্মশালায় জানা যায় যে,  স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা ও বাংলাদেশ বিনির্মানে স্মার্ট বাংলাদেশের রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এ রোড ম্যাপের চারটি পিলার হলো – (১) স্মার্ট সিটিজেন ( ২) স্মার্ট সোসাইটি (৩) স্মার্ট ইকোনমি ও  (৪) স্মার্ট গর্ভন্যান্স।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪ টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
যেমন – ডিজিটাল শিক্ষা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, ডিজিটাল কৃষি ইত্যাদি বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। তেমনি স্মার্ট বাংলাদেশ -২০৪১’ এর আওতায় প্রধান অঙ্গ হবে স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি, স্মার্ট বানিজ্য, স্মার্ট পরিবহন , স্মার্ট সিটি, স্মার্ট ডিস্ট্রিক্ট, স্মার্ট ভিলেজ, স্মার্ট ট্রান্সপোর্টেসন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর