রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ আটক-১

সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৩৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ ১মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

আটক মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডঅপস) মোঃ সামিউল আলম সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মানাধীন
ফ্লাইওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের উপর রক্ষিত ১৪০কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকেআদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ রওশন আলী,এস.আই মোঃ জুলহাজ উদ্দীন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর